ভারতীয় হিসেবে পশ্চিমে বেশ নাম কুড়াচ্ছেন বলিউডের জনপ্রিয় আবেদনময়ী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।এরইমধ্যে আমেরিকান টিভি থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে সেখানকার বেশ জনপ্রিয়তাও অর্জন করেছেন তিনি। শুধু তাই না প্রথম কোনো ভারতীয় হিসেবে আমেরিকা থেকে ছিনিয়ে আনলেন ‘পিওপল চয়েস অ্যাওয়ার্ড ২০১৬’। আর এবার তার জন্য আরো চমক লাগানো খবর অপেক্ষা করছে! হ্যাঁ।
জনপ্রিয় টিভি সিরিজ কোয়ান্টিকো’তে অভিনয় করে কপাল খুলেছে ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কার। কারণ হলিউডের চোখ পড়েছে এই সুন্দরীর উপর! জানা গেছে, নব্বই দশকের জনপ্রিয় টিভি সিরিজ ‘বেওয়াচ’ এবার এবার সিনেমা হিসেবে নির্মাণের পরিকল্পনা নিয়েছে সেথ গর্ডন। আর এই ছবিতে অভিনয়ের জন্য এরইমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন জেক অ্যাফ্রন, ডোয়াইন জনসন(রক)-এর মত তারকারা। আর তাদের সাথেই প্রথমবার হলিউডের সিনেমায় অভিনয় করতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা। ছবিতে তার বিপরীতে দেখা যাবে বক্সিং চ্যাম্পিয়ন এবং অভিনেতা রক ।
উল্লেখ্য, প্রিয়াঙ্কা আমেরিকান থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে এক শিক্ষানবীশ ‘এফবিআই’-এর এজেন্ট অ্যালেক্স পেরিসের ভূমিকায় অভিনয় করেন। সিরিজটি প্রচার হওয়া মাত্রই টেলিভিশন সিরিজটির জন্য দর্শকের কাছ থেকে প্রচুর প্রশংসা পান তিনি। আর চলতি মাসে ‘পিওপল চয়েস অ্যাওয়ার্ড’টিও ভাগিয়ে নেন তিনি।
Sign up here with your email



ConversionConversion EmoticonEmoticon