তা হঠাত্ কালো নিয়ে মাতলেন কেন গবেষকরা? মানবজাতি আরও সুখে বাঁচার জন্য গবেষণা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। সেই চাহিদা থেকেই কৃষ্ণতম বস্তু তৈরির তাগিদ। সৌরশক্তিকে আরও বেশি করে ব্যবহার করতেই ‘ব্ল্যাকেস্ট মেটেরিয়াল’ তৈরি করা হয়েছে। সম্পূর্ণ সাদা গুবরে পোকাদের দেখেই একদল বিজ্ঞানী ঠিক করেন সুপার-ব্ল্যাক মেটেরিয়াল তৈরি করবেন। কয়েক মাসের চেষ্টায় তৈরিও হয়ে যায় ন্যানোস্ট্রাকচারের বস্তুটি। যাঁরা এই বস্তু চাক্ষুস করেছেন, তাঁরা বলছেন, এত কালো যে তাকানো যাচ্ছে না। চোখ ধাঁধিয়ে যাচ্ছে। রেটিনার উপর চাপ পড়ছে। একনজরে তো দেখাই যাচ্ছে না। মনে হচ্ছে, ওইটুকু জায়গা যেন চির অন্ধকার। অস্তিত্বই নেই।
বিজ্ঞানীদের বক্তব্য, এই বস্তুর সাহায্যে সৌরশক্তিকে আরও ভালো ভাবে ব্যবহার করা যাবে। বেশি করে আলো শুষে নিলে, বেশি শক্তি উত্পন্ন হবে। সম্পূর্ণ গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে নেচার ন্যানোটেকনোলজি জার্নালে
Sign up here with your email



ConversionConversion EmoticonEmoticon