প্রথম শিক্ষক
জসীমউদ্দীন স্যার। ছোটবেলায় পুলিশ দেখলে যেমন আমি ভয় পেতাম, ঠিক তেমনি স্যারকে দেখেও ভয় লাগত আমার। তবে স্যার অনেক ভালো পড়াতেন। আমি কখনই স্যারের কথা ভুলব না।
প্রথম পড়া বই
আমি গল্পের বই খুব কম পড়েছি। প্রথমে বর্ণমালার বই আমার পড়া হয়েছে।
প্রথম অভিনীত চলচ্চিত্র
কালাম কায়সার পরিচালিত চলচ্চিত্র ‘তোমার আছি তোমারই থাকব’।
প্রথম হলে দেখা চলচ্চিত্র
আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন পরিবারের সবার সঙ্গে হলে গিয়ে ছবি দেখেছি। ছবির নাম ছিল ‘সুপারম্যান’।
প্রথম পড়া শাড়ি
ছোটবেলায় আম্মু শাড়ি পরিয়ে দিয়েছিল অনেকবার। কিন্তু আমি নিজে শাড়ি পড়েছি ক্লাস নাইনে পড়ার সময়।
প্রথম প্রেম
আমি যখন ক্লাস এইটে পড়ি, তখন প্রথম প্রেমে পড়েছিলাম। আমি যার প্রেমে পড়েছিলাম সে আমাদের স্কুলেই পড়াশোনা করত। আমার এক বছরের সিনিয়র বড় ভাই ছিল সে। মানে আমি এইটে পড়তাম, সে পড়ত তখন ক্লাস নাইনে। এর বেশি কিছু আর বলতে চাই না। ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন :
Sign up here with your email



ConversionConversion EmoticonEmoticon