অস্ত্রোপচারের পর এ কি হলো অভিনেতা সিদ্দিকের ?

বাংলাদেশী টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। তাঁর অভিনয়ে দর্শকশ্রোতার বিনোদনের কোন কমতি থাকে না। কিডনীতে অস্ত্রোপচার করার কারনে বেশ কিছুদিন বিশ্রামে থেকে আবারো অভিনয়ে নিয়মিত হয়েছেন তিনি। তবে এবার এক বিশেষ রূপ নিয়ে দর্শকশ্রোতার সামনে হাজির হতে যাচ্ছেন সিদ্দিকুর।

‘ছন্ন ছাড়া ৪২০’ নামের একটি নতুন নাটকে কাজ শুরু করেছেন তিনি। এই নাটকেই থাকছে সিদ্দিকুরের আসল চমক। নাটকে একটি বিশেষ মজার চরিত্রে নিজেকে উপস্থাপন করেছেন তিনি। নাটকটিতে দেখা যাবে বয়সে বড় হলেও মনের দিক দিয়ে ছোট। কমেডি ঘরনার এই নাটকটিতে সিদ্দিকুরের সাথে রয়েছেন দোলন দে।
নাটকটি পরিচালনা করছেন দেবাশিষ চক্রবর্তী। খুব শীঘ্রই একটি বেসরকারি চ্যানেলে ধারাবাহিক নাটকটির প্রচার শুরু হবে।
Previous
Next Post »