উলঙ্গ হয়ে ঘুমান বাচ্চা জন্মদানের ক্ষমতা বাড়ান !!

নতুন এক গবেষণায় উঠে এসেছে উলঙ্গ হয়ে ঘুমানো বাচ্চা জন্মদানের ক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেয়।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ এন্ড হিউম্যান ডেভলপমেন্ট এবং স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা ৫০০ পুরুষকে এক বছর ধরে পর্যবেক্ষণ করে পেয়েছেন এ তথ্য। 

গবেষণা তথ্যানুযায়ী যেসব পুরুষ দিন ও রাতের বেলায় আঁটসাটে অন্তর্বাস পড়েন তাদের চাইতে দিনের বেলার বক্সার পরা এবং ঘুমানোর সময় উলঙ্গ থাকা পুরুষের ডিএনএ নষ্ট হওয়ার সম্ভাবনা ২৫ শতাংশ কম। লেম্যান তথ্যানুযায়ী ১৫ শতাংশের কম ডিএনএ নষ্ট হলে তা বাচ্চা জন্মদানের সক্ষমতাকে বৃদ্ধি করে।
গবেষক দলের প্রধান বলেন, দিনে এবং ঘুমানোর সময়কার অন্তর্বাস পড়ার বিষয়টি বীর্যের গুনের সাথে সম্পর্কিত। গবেষণায় দেখা গেছে দিনের বেলায় যারা বক্সার পড়েন এবং রাতের বেলা উলঙ্গ থাকেন তাদের শুক্রানুর মান অনেক ভালো।
নারগান্ড বলেন, জীবনধারার যেসকল পরিবর্তন মানুষের বাচ্চা জন্মদানের ক্ষমতাকে বৃদ্ধি করে সেসকল গবেষণাকে আমরা সবসময়ই স্বাগতম জানাই। জন্মদানের ক্ষমতাকে বৃদ্ধি করার এবং বান্ধ্যকে নিরসন করার শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ।

Previous
Next Post »